আজ ৩ মে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহিদজননী জাহানারা ইমামের ৯২তম জন্মবার্ষিকী। ১৯৯২ সালে তার নেতৃত্বে ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদের মৌলবাদী সাম্প্র্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এক অভূতপূর্ব নাগরিক আন্দোলনের সূচনা হয়েছিল। শহিদজননী জাহানারা ইমামের আন্দোলনের অন্যতম লক্ষ্য হচ্ছে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূল।
দিনের কর্মসূচি শুরু হবে সকাল ৮টায় মিরপুরে শহিদজননী জাহানারা ইমামের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ওয়েবিনার।
