সারা দেশে কৃষকদের ধান কেটে দিচ্ছে কৃষক লীগ

আপডেট : ০৩ মে ২০২১, ০০:৪৫

সারা দেশে কৃষকদের ধান কেটে দিচ্ছে কৃষক লীগ। গতকাল সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপির উপস্থিতিতে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে নেত্রকোনা জেলার বারহাট্ট উপজেলার কলাভাঙ্গা বিলে (শনির হাওর) কৃষক মোহাম্মদ রুহুল আমিন নুরুল, গ্রাম ছোট কৌলাতি, ইউনিয়ন আসমা, উপজেলা বারহাট্টা, জেলা নেত্রকোনার ১২০ শতাংশ জমির পাকা ধান কেটে দিল কৃষক লীগের কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতৃবৃন্দ।

এ সময় কৃষক লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, এই করোনা মহামারির মধ্যে কৃষকের পাশে থেকে ধান কেটে গোলায় তুলে দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে কৃষক লীগ প্রকৃতপক্ষেই কৃষকদের সংগঠন। তিনি কৃষক লীগের বর্তমান নেতৃত্বের প্রসংশা করে বলেন, কৃষিবিদ সমীর চন্দ ও অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে কৃষক লীগ আজ সবার জন্য মডেল সংগঠন হিসেবে উপনীত হয়েছে।

শেখ হাসিনার নির্দেশে সারা দেশে কৃষকের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য কৃষক লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষক লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের কৃষকের কল্যাণে কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন, তাই কৃষক লীগের নেতৃবৃন্দের অনেক দায়িত্ব এবং প্রতিটি নেতাকর্মীরা তাদের দায়িত্বের ব্যাপারে সজাগ। এ সময়ে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, কৃষকের এক ইঞ্চি পাকা ধান মাঠে থাকতে কৃষক লীগের নেতাকর্মীরা ঘরে ফিরবে না।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ ড. নজরুল ইসলাম চৌধুরী, আলহাজ মাকসুদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, খেতমজুর বিষয়ক সম্পাদক ইসহাক আলী সরকার, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু, জাতীয় কমিটির সদস্য মিলটন কুমার বসাক, আহমেদ সারওয়ার বিপ্লব, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল, বারহাট্টা উপজেলা কৃষক লীগের সভাপতি টুকুর জোয়ার্দ্দার প্রমুখ।