১৩ বছর পর একসঙ্গে অপূর্ব-তিশা

আপডেট : ০৩ মে ২০২১, ১৯:৫৭

ছোট পর্দার এক সময়কার তুমুল জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। উপহার দিয়েছেন দর্শক নন্দিত বহু নাটক। সর্বশেষ দুজন একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ২০০৮ সালে। এরপর আর কোনো নাটকে দেখা যায়নি তাদের। এতোদিন পর আবারও নাটকে জুটি বাঁধছেন তারা। 

‘সে বৌয়ের টাকায় চলে’ শিরোনামের নাটক দিয়ে ফিরছেন এই দুই অভিনয়শিল্পী। নাটকটি নির্মাণ করেছেন শিহাব শাহীন।

গণমাধ্যমকে শিহাব শাহীন জানিয়েছেন, ‘রোমান্টিক কমেডি ঘরানার নাটক এটি। কয়েকদিনের মধ্যেই হবে নাটকটির শুটিং। প্রাথমিকভাবে এই নামটি রাখা হয়েছে। তবে পরবর্তীতে নামটি পরিবর্তন হতেও পারে। এবার ঈদেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।

এদিকে নির্মাতা মহিমুদল মহিমের নাটক ‘রক রবীন্দ্র’তেও দেখা যাবে অপূর্ব-তিশা জুটিকে। সব মিলিয়ে এক সময়কার জনপ্রিয় এই জুটি আবারও একসঙ্গে কাজ করায় আনন্দিত দুজনের ভক্তরা। নতুন নাটকে অপূর্ব-তিশাকে পর্দায় দেখার অপেক্ষায় তাদের ভক্তরা।

ইত্তেফাক/বিএএফ