তুরস্কে আটক আইএসের গুরুত্বপূর্ণ নেতা? তিনি আফগান নাগরিক বাসিম নামে পরিচিত? খবর ডয়চেভেলে
তুরস্কের পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, বাসিম আইএসের সামরিক শাখার প্রধান বলে পরিচিত। আইএস নেতা আবু বকর আল বাগদাদির ডান হাত বলেও পরিচিত বাসিম। তাকে ইস্তাম্বুলের শহরতলির এলাকা থেকে আটক করা হয়েছে। তার সঙ্গে জাল পাসপোর্ট ছিল। ২০১৭ সালে ইরাক ও সিরিয়ায় আইএসের প্রধান্যের অবসানের পর বাসিমের দেখা পাওয়া যায়নি।
বাসিম আটক হওয়ার পর তুরস্কের মিডিয়া নেড়ামাথা, দাড়িওয়ালা একজনের ছবি প্রকাশ করে। সেই সঙ্গে বাসিমের আগেকার ছবিও প্রকাশ করা হয়। সেখানে অবশ্য বাসিমের লম্বা চুল ও দাড়ি। সামরিক পোশাক পরে তলোয়ার ঘোরানোর ছবি। স্থানীয় সংবাদ সংস্থার খবর, সিরিয়া ও ইরাকে বাসিম আইএসের কর্মীদের প্রশিক্ষণ দিত। তা ছাড়া সে আইএসের সিদ্ধান্ত গ্রহণকারী কাউন্সিলেরও সদস্য ছিল।
০
