বোরহানউদ্দিনে বোরোর ভালো ফলন

আপডেট : ০৩ মে ২০২১, ২১:৩৪

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

চলতি মৌসুমে বোরহানউদ্দিনে ইরি-বোরোর ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় উত্পাদন ভালো হয়েছে বলে দাবি কৃষি বিভাগ ও কৃষকদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় এবার ৭ হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৯ হাজার ৮১০ হেক্টর জমিতে। কৃষক অহিদ সর্দার ও শাহজাদা কাজী জানান, এবার হাইব্রিড ধানের ব্যাপক ফলন দেখা যায়। উপজেলা কৃষি কর্মকতা মো. ওমর ফারুক বলেন, রোগবালাইয়ের উপদ্রব না থাকা এবং আবাহাওয়া অনুকূলে থাকার কারণে বোরোর ভালো ফলন হয়েছে।