মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে একটি চক্র বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমিতে ভ্যেকু বসিয়ে ও নদীতে বাংলা ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করছে। আর এসব মাটি ড্রাম ট্রাক দিয়ে বহন করায় নষ্ট হচ্ছে গ্রামীণ সড়কগুলো। পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা শাখার সহকারী পরিচালক মো. মোজাহিদুল ইসলাম বলেন, কেউ মাটি কাটার সঙ্গে জড়িত এমন অভিযোগ পেলে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে জড়িতদের জেল-জরিমানা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
