গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গ্রামের মেঠোপথ, সবুজ প্রান্তর, দিঘির কালো পানি ছাপিয়ে গৌরীপুর পৌর শহরকে রাঙিয়ে তুলেছে কৃষ্ণচূড়ার লাল রং। পৌর শহরের উত্তর বাজার নূরুল আমিন খান সড়ক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বড় মসজিদ, গৌরীপুর থানা কম্পাউন্ড, সরকারি কলেজসহ বিভিন্ন জায়গায় কৃষ্ণচূড়ার লাল ফুল ফুটে আছে। জানা যায়, কৃষ্ণচূড়া মূলত আফ্রিকার মাদাগাস্কার গাছ। ১৮২৪ সালে সেখান থেকে প্রথম মুরিটাস, পরে ইংল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিস্তার ঘটে। উপজেলা বন কর্মকর্তা মো. লুত্ফুর রহমান জানান, কৃষ্ণচূড়া শোভাবর্ধনকারী বৃক্ষ। এছাড়া গাছটি জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও মাটির ক্ষয়রোধ করে থাকে।
