ফুলবাড়ীতে ভুট্টার ভালো ফলন

আপডেট : ০৩ মে ২০২১, ২১:৩৬

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চরাঞ্চলসহ ফুলবাড়ী উপজেলায় এবার ভুট্টার ভালো ফলন হয়েছে। স্থানীয় চাষিরা জানান, প্রতি বিঘা ভুট্টা চাষ করতে ৬-৭ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘাতে ৪০-৫০ মণ ভুট্টা উত্পাদন হয়। বর্তমানে কাঁচা ভুট্টা ৫০০-৫৫০ টাকা এবং শুকানো ৬৫০-৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভুট্টা চাষি মজিবর, শাহার আলী, ইসমাইল জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার ফলন ভালো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রশীদ জানান, এ অঞ্চলের মাটি ভুট্টা চাষের উপযোগী হওয়ায় চলতি মৌসুমে প্রায় ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় ভুট্টার ভালো ফলন হয়েছে।