ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে রুমি খাতুন (১৮) নামের এক নববধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সদর ইউনিয়নের চন্দ্রখানা কলোনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নববধূ ঐ এলাকার স্যানেটারি মিস্ত্রি ইয়াছিন আলীর স্ত্রী ও ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইল ভিড় গ্রামের রমজান আলীর মেয়ে। ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদসহ স্থানীয়রা জানান, চার মাস আগে তাদের বিয়ে হয়। প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে স্বামীর সম্পর্ক আছে এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে ঘরের আড়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় রুমি। গোঙ্গানির শব্দ পেয়ে ইয়াছিনসহ পরিবারের লোকজন বেড়া ভেঙে ঝুলন্ত রুমিকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
