অবশেষে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘মিমি’

আপডেট : ০৩ মে ২০২১, ২১:৪১

বিনোদন ডেস্ক

ক্যারিয়ারের ঝুলিতে এরইমধ্যে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা জমা পড়েছে বলিউড তারকা কৃতি শ্যাননের। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক বিগ বাজেটের সিনেমার কাজ। এর মধ্যে ‘মিমি’সহ দুটি সিনেমার শুটিং করোনার ঝুঁকির মাঝেই শেষ করেছেন তিনি। ‘মিমি’র মাধ্যমে প্রথমবারের মতো নারী কেন্দ্রিক সিনেমায় যাত্রা শুরু হচ্ছে তার। সিনেমাটি নিয়ে শুরু থেকেই উচ্ছ্বসিত কৃতি। সিনেমাটি তার ক্যারিয়ারের টানিং পয়েন্ট হতে যাচ্ছে বলে মনে করছেন তিনি। তবে সিনেমাটি গতবছর মুক্তির জন্য প্রস্তুত হলেও করোনার কারণে বারবার পিছিয়ে যায়। অবশেষে মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হলেও করোনার দ্বিতীয় ঢেউ সেখানেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তবে কৃতি ভক্তদের জন্য আনন্দের খবর হলো হলে মুক্তি না পেলেও ওটিটি প্লাটফর্মে মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি। পরিচালকের একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ভারতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। কারণ করোনার দ্বিতীয় ঢেউ শেষ হলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন তারা। তাই অনলাইনে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ নিয়ে কৃতি বলেন, ‘মিমি সিনেমাটি আমার ক্যারিয়ারে দারুণ কিছু বয়ে আনবে। শুরু থেকেই অনেক স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলাম। কিন্তু একের পর এক বাঁধা পিছু ছাড়ছে না। তাই আমাদের অনলাইনের ওপর ভরসা ছাড়া উপায় নেই। তবে আশা করছি অনলাইনেও দর্শকরা সিনেমাটি ভালোভাবেই গ্রহণ করবেন।’