আব্বা মারা যাওয়ার পর অনেককিছু নতুন করে দেখা হয়েছে, শেখা হয়েছে। যাদের আপন বা কাছের ভাবতাম দেখলাম যে আসলে ওসব ছিল ব্যবসায়িক সম্পর্ক। এফডিসিতেও যাই না। যদি তেমন কোনো কাজ পাই করবো, না হলে যেভাবে আছি সেভাবেই থাকবো। কেননা, আমাদের সবকিছুই সমিতি নির্ভর হয়ে গেছে। সমিতি সবকিছুর সিদ্ধান্ত নেবে। যেটা মোটেও ঠিক না। এখানে সবাই চেয়ার চায়, নেতা হতে চায়। তবে এখন এসব নিয়ে আমার মাথাব্যথা নেই।
এফডিসি সমিতি নির্ভর হওয়া প্রসঙ্গে চিত্রনায়ক বাপ্পারাজ
