অতি দ্রুত সড়কটি সংস্কার করুন

আপডেট : ০৪ মে ২০২১, ০০:৪৬

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাধীন শেখপুরা গ্রামের সড়কগুলোর অবস্থা শোচনীয়। নিচহরা-শেখপুরা সড়কটি শুষ্ক মৌসুমে বালুময় থাকে। আসছে বর্ষা মৌসুমে সড়কের অবস্থা যে আরো শোচনীয় হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। এ অবস্থায় অতি দ্রুত সড়কটি সংস্কারের ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আ. রহমান দেওয়ান

রামগঞ্জ, লক্ষ্মীপুর