ক্যাপশন নিউজ

আপডেট : ০৩ মে ২০২১, ২১:৫৫

মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের নিয়ে একটি পর্যালোচনাসভা গতকাল রবিবার ব্যাংকের বোর্ড রুমে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির পুনর্নির্বাচিত চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন

 

০০০

 

ইউনিয়ন ব্যাংক লিমিটেড ফিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিওতে আসার জন্য প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে যৌথ ইস্যু ম্যানেজার হিসেবে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংকের এমডি এ বি এম মোকাম্মেল হক চৌধুরী, পিবিআইএলের প্রধান পরিচালন কর্মকর্তা খন্দকার রায়হান আলী এফসিএ, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের সিইও সৈয়দ রশিদ হুসেনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

 

০