মো. মোশাররফ হোসেন
কুমিল্লার মনোহরগঞ্জের পোমগাঁও নিবাসী লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের প্রচার সম্পাদক মো. আবদুল্লাহ আল-মামুনের পিতা মো. মোশাররফ হোসেন (৬২) সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল সোমবার বাদ জোহর পোমগাঁও ইদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, ঝলম (দক্ষিণ) ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান প্রমুখ। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
০
