মালদ্বীপে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বাংলাদেশের ডা. নাজনীন আনোয়ার

আপডেট : ০৩ মে ২০২১, ২২:৩৪

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নাজনীন আনোয়ারকে মালদ্বীপের জনস্বাস্থ্য প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লি-উএইচইউ)। গত ৮ এপ্রিল তাকে মাল-দ্বীপে ডব্লিউএইচওর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। গত ১৮ এপ্রিল তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদের কাছে তার আনুষ্ঠানিক পরিচয়পত্র উপস্থাপন করেন। উল্লেখ্য, তিনিই প্রথম বাংলাদেশি নারী, যিনি বিশ্বস্বাস্থ্য সংস্থার এই পদে ভূষিত হলেন। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক অফিস, বাংলাদেশে ডব্লিউএইচওর কান্ট্রি অফিস এবং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সফলতার সঙ্গে কাজ করেছেন।

ডা. নাজনীন আনোয়ার তার বাবা-মায়ের সাত সন্তানের মধ্যে তৃতীয়। চট্টগ্রামের সম্ভ্রান্ত  মুসলিম পরিবারে জন্ম নেওয়া ডা. নাজনীন আনোয়ারের বাবা মরহুম মাহবুব আলম আনোয়ার ছিলেন আগ্রাবাদ চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি (বর্তমান ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ)। দুই ছেলে ও এক মেয়ের জননী ডা. নাজনীন চট্টগ্রামের সেন্ট স্কলাস্টিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।