মহামারি করোনাভাইরাসে জর্জরিত ভারতে গত কিছুদিন ধরেই সাড়ে ৩ লাখের বেশি সংক্রমণ হচ্ছে। হাসপাতালে রোগীদের অতিরিক্ত চাপে ভেঙ্গে পড়েছে স্বাস্থ্যখাত। সংকটাপন্ন এই পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসালা ভন ডার লেয়েনের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুই নেতা দক্ষিণ এশিয়ার দেশটির করোনা পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন উরসালা ও মোদি। এসময় ভারতকে সহায়তার জন্য ইউরোপিয়ান কমিশন ও এর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন মোদি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৪৩৮ জন। আজ মঙ্গলবার (৪ মে) এ খবর প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড।
এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫৪৩ জনে। মৃত্যু হয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮৩ জনের।
PM Narendra Modi had a phone call today with European Commission President Ursula von der Leyen. The two leaders exchanged views on prevailing COVID-19 situation in India & EU, including India’s ongoing efforts to contain second wave of COVID-19
— ANI (@ANI) May 3, 2021
(file photos) pic.twitter.com/wIRMVfcQv7
ইত্তেফাক/টিআর

