রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গত বছর রাজিবপুরের বিভিন্নস্থানে স্থাপন করা হয় হাত ধোয়ার বেসিন। কিন্ত দেখভালের অভাবে বেসিনগুলো এখন অকেজো অবস্থায় পড়ে আছে। সরেজমিনে দেখা গেছে, রাজিবপুর ইউনিয়ন পরিষদের সামনে ও হাসপাতালের সামনে স্থাপনকৃত ছয়টি বেসিনেই পানি ও সাবান নেই। একই অবস্থা রাজিবপুর বিআরডিবি অফিসের সামনে বেসিনসহ রাজিবপুর উপজেলার বেসিনগুলো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভালো জানে বেসিনগুলোর তারা চালু করবে না-কি করবে না। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
