তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
এলজিইডির অধীনে থাকা তাড়াশ-নওগাঁ আঞ্চলিক সড়কের মেরামত কাজ শুরুর পর দুই বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে। ফলে ১০ কিলোমিটার সড়ক জুড়ে খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। সরেজমিনে দেখা গেছে, সড়কের মহিষলুটি বাজারের পরের চার কিলোমিটার অত্যন্ত নাজুক। সড়কের ওপর বড় বড় গর্তে পানি জমে আছে। কোথাও আবার কর্দমাক্ত অবস্থা। ট্রাক ড্রাইভার রমজান আলী জানান, সড়কের অবস্থা খুবই নাজুক। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আবু সায়েদ বলেন, তাড়াশ-নওগাঁ আঞ্চলিক সড়ক মেরামতের জন্য পুনরায় টেন্ডার প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।
