অস্ত্রসহ জামায়াত-শিবিরের আট নেতাকর্মী আটক

আপডেট : ০৪ মে ২০২১, ২১:৪৮

সিরাজগঞ্জ প্রতিনিধি ও উল্লাপাড়া সংবাদদাতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার পরিকল্পনার বৈঠক থেকে দেশীয় অস্ত্র ও জিহাদি বইসহ জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পৌর এলাকার ঝিকিড়া থেকে তাদেরকে আটক করা হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালীন পৌর এলাকার ঝিকিড়া থেকে বেশ কয়েকটি হকিস্টিক, দেশীয় অস্ত্র ও জিহাদী বইসহ জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।