বয়স্কদের প্রতি আচরণ

আপডেট : ০৪ মে ২০২১, ২১:৫১

টগবগে তরুণকেও একদিন বয়সের ভারে নুয়ে যেতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তি মানুষের পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। বয়সের ভারে নুয়ে যাওয়া মানুষটির মন আমরা দেখি না, দেখি তাঁর জবুথবু শরীর! বাচ্চাসুলভ আচরণ। ঠিক তখনই তাঁর প্রয়োজন হয় একটু মানসিক শান্তির। বৃদ্ধ বয়সের মানুষগুলো চায় প্রিয় মানুষদের সান্নিধ্য। কিছু ভালো সময়। কিন্তু প্রকৃত অর্থে আমাদের চারপাশে কী ঘটছে! বয়স্ক মা-বাবার প্রতি সন্তানের অমানবিক আচরণ মোটেও কাম্য নয়। পৃথিবী একটি অসুস্থ সময় পার করছে। মানবজাতি সম্মুখীন হয়েছে কোভিড ১৯ বা করোনা ভাইরাসের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন ও আন্তর্জাতিক পরিসংখ্যানগুলো বলছে এই ভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন আমাদের সিনিয়র সিটিজেন। করোনা ভাইরাস খুব সহজেই কাবু করছে বয়স্ক মানুষকে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে বাসা বেঁধে থাকা অন্য রোগগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। তাই বয়স্ক ব্যক্তিদের কঠোরভাবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বয়স্কদের প্রতি মানবিক আচরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।

নাজিউর নাসিম

শিক্ষার্থী, ঢাকা কলেজ