হেডলাইট জ্বালাতে হবে

আপডেট : ০৪ মে ২০২১, ২১:৫২

রাতের বেলা গাড়ি চালানোর সময় রাস্তা দেখার জন্য হেডলাইট জ্বালাতে হয়। শুধু রাস্তা দেখার জন্য নয় বরং সামনের গাড়িকে নিজ গাড়ির অবস্থান ও আয়তন সম্পর্কে ধারণা দিতে হেডলাইট ব্যবহার করা হয়। ইদানীং লক্ষ করা যাচ্ছে রাতের বেলা মহাসড়কে কিছু ট্রাক মেইন হেডলাইট না জ্বালিয়ে সামনের বর্ধিত অংশের (বাম্পার) নিচে পাশাপাশি অবস্থিত দুটি লাইট জ্বালিয়ে চলাচল করছে। লাইট দুটি পাশাপাশি থাকায় দূর থেকে গাড়িটকে একটি দুই চাকার বাহন মনে হয় এবং খুব কাছে আসার পরেই গাড়ির প্রকৃত আকার বোঝা যায়। ফলে ঘটছে দুর্ঘটনা। আবার অনেক চালক তাদের ড্রাইভিং পাণ্ডিত্য জাহির করতে বা নিছক তামাশার ছলে রাতের বেলা লাইট বন্ধ করেই গাড়ি চালাচ্ছে, যা পথচারী এবং যানবাহনের জন্য খুবই ঝুকিপূর্ণ। প্রত্যাশা করি, কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

শাকিরুল আলম শাকিল

শিক্ষার্থী,

ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়,

ঢাকা