অসহায় মানুষের পাশে দাঁড়ান

আপডেট : ০৪ মে ২০২১, ২১:৫২

লকডাউন ও বিধি-নিষেধে থমকে গেছে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। এদের অনেকেই দিনমজুর, রিকশা-ভ্যান-বাসচালক থেকে শুরু করে ছোট ছোট দোকান করে যারা সংসার চালায়—তারা খুবই সংকটে। এই পরিবারগুলো প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল। তারা না পারছে কারো কাছে হাত পাততে আবার না পাচ্ছে পর্যাপ্ত সাহায্য-সহযোগিতা। কর্মহীন এসব মানুষের আয়-উপার্জন না থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত বছর লকডাউনে দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি, সংগঠন ও সেবাধর্মী প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক হারে ত্রাণ বিতরণ করলেও বর্তমানে তেমন সাহায্য-সহযোগিতা পাচ্ছে না দুস্থ অসহায় মানুষেরা। শহর ও গ্রামে একই চিত্র। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে খাবার ও নগদ সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

মো. সাইমুন

চন্দনাইশ, চট্টগ্রাম