স্পোর্টস রিপোর্টার
শেষ পর্যন্ত ভারতীয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়েছে। বিসিসিআই জানিয়েছে আপাতত আইপিএল স্থগিত করা হলো। করোনার কারণেই এটি স্থগিত করা হয়েছে। ভারতে করোনার প্রকোপ এমন ভাবে বেড়ে গিয়েছে সারা বিশ্বের তুলনায় ছাড়িয়ে গেছে এটি। তারপরও আইপিএল চলছিল। আলোচনা-সমালোচনাও হচ্ছিল। কেউ বলছিলেন, ভারতীয়রা যেখানে করোনা সংক্রমণে আক্রান্তরা যেখানে প্রাণ বাঁচাতে লড়াই করছেন, ঠিক তখন কেন আইপিএল নামে ক্রিকেট উত্সব চলছে। আবার আরেক পক্ষ আইপিএলের বিরুদ্ধে নানা সমালোচনা করেছে। এমন একসময় স্থগিত করা হলো যখন একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার খবর বেরিয়ে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে বেরিয়েছে নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপটালস দলের ক্রিকেটারই শুধু আক্রান্ত হননি, দলের অন্যরাও অনেকে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশের সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান আক্রান্ত হওয়ার খবর আসেনি। এই দুজন এখনো ভারতে অবস্থান করছেন। তারা ঢাকায় ফেরার অপেক্ষা করছেন। বিশেষ ব্যবস্থায় সাকিব এবং মুস্তাফিজকে ফেরানোর চেষ্টা চলছে।
