অসহায় এবং কর্মহীন দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনীর এমপি ইউনিট

আপডেট : ০৪ মে ২০২১, ২২:৩০

বিশেষ প্রতিনিধি

প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশক্রমে সেনাসদর, এজির শাখা, পিএস পরিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার ঢাকা ক্যান্টনমেন্টসংলগ্ন আশপাশের এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে আর্মি এমপি ইউনিট। আর্মি এমপি ইউনিটের সদস্যগণ গতকাল বনানী, ক্যান্টনমেন্ট রেল স্টেশন এবং ভাষানটেক এলাকার ১০০টি অসহায় ও কর্মহীন দুস্থ পরিবারের মধ্যে ত্রাণসহায়তা প্রদান করে। আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।