শোক সংবাদ

আপডেট : ০৪ মে ২০২১, ২২:৩১

শফিকুল ইসলাম

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম (৫৩) আর নেই। মঙ্গলবার সকাল ৭টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন। তিনি একপুত্র দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাজা গ্রামের বাড়ি সৈয়দপুরের কামারপুকুরের ব্রমোত্তর গ্রামে ও বিকালে কয়ানিজপাড়ায় ২য় নামাজে জানাজা শেষে কয়ানিজপাড়া কবরস্থানে দাফন করা হয়।

গৌর দত্ত

জামালপুর জেলার ইসলামপুর পোদ্দারপাড়া নিবাসী, উপজেলা পূজা উদ্যাপন কমিটি সেক্রেটারি, জুয়েলারি সমিতি সভাপতি ও সন্ধানী নাট্য গোষ্ঠীর অন্যতম নাট্যাভিনেতা হীমাংশু চন্দ্র গৌর দত্ত (৭৫) ঢাকা সাভার একটি হাসপাতালে পরলোকগমন করেন। তার শেষকৃত্য পৌর  মহা শ্মশানে অনুষ্ঠিত হয়। এ জন্য মঙ্গলবার জুয়েলারি দোকান বন্ধ থাকে। তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

০