জনতা ব্যাংকের নতুন জিএম

আপডেট : ০৪ মে ২০২১, ২২:৩৭

মো. হাবিবুর রহমান সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশনে জিএম এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদান করেন। মো. হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ হতে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। —প্রেস বিজ্ঞপ্তি