শীর্ষস্থানীয় কমোডিটি ট্রেডিং ক্লায়েন্ট ট্র্যাফিগারার জন্য ইএসজি (এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) বেঞ্চমার্কের সঙ্গে সম্পৃক্ত প্রথম কমোডিটি হেজ-এর মূল্য নির্ধারণের ঘোষণা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। লেনদেনটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ট্র্যাফিগারাকে পূর্বশর্ত অনুযায়ী ইএসজি লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হেজিং হারে প্রিমিয়াম বা ছাড় দেওয়া হয়। লক্ষ্যমাত্রাগুলো থার্ড পার্টি প্রোভাইডার, ইআরএম, সার্টিফিকেশন অ্যান্ড ডেরিভিকেশন সার্ভিসের মাধ্যমে সঠিক নিয়মে স্বতন্ত্রভাবে পর্যবেক্ষণ ও রিপোর্ট করা হবে। ট্রাফিগারা এশিয়া প্যাসিফিকের সিইও চিন হুই ট্যান বলেন, আমরা ধারাবাহিকভাবে আমাদের দৈনন্দিন কার্যক্রমগুলোর সাসটেইনেবিলিটি বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কমিয়ে আনা এবং সাসটেইনেবিলিটি বৃদ্ধির লক্ষ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে বাস্তবায়িত এ ডেরিভেটিভ লেনদেন আমাদের এগিয়ে চলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর হেড অব ফাইনন্যান্সিয়াল মার্কেট সেল্স শারদ দেশাই বলেন, গ্রাহকদের সাসটেইনেবিলিটি বাড়ানোর লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পুঁজি সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং ইএসজি-লিঙ্কড ডেরিভেটিভ লেনদেনে আমরা সহযোগিতা করে থাকি। —প্রেস বিজ্ঞপ্তি
০
