এ মাসেই দুইদিনের সফরে সৌদি আরবে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই সফরের মধ্যেই সৌদি কারাগার থেকে কিছু পাকিস্তানি কারাবন্দিকে মুক্তি দেওয়া হবে। মঙ্গলবার (৪ মে) এখবর দিয়েছে খালিজ টাইমস। সফরে তিনটি ভিন্ন ভিন্ন সমজ্ঝোতা চুক্তিও সই করা হবে বলে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, আগামী ৭ মে এই সফর হবে। সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারেল (অব:) বিলাল আকবর বলেছেন, এসময় বেশ কয়েকজন বন্দিকে মুক্তি দিয়ে পাকিস্তানে ফিরিয়ে আনা হবে। এছাড়া তিনটি ভিন্ন খাতে তিনটি সমঝোতা চুক্তি হবে সৌদি সরকারের সাথে।
ইত্তেফাক/এসএ
