পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত রবিবার পোস্ট করা এই টুইটের তিনদিন পর বুধবার (৫ মে) তাতে সাড়া দিয়েছেন মমতা।
মোদির টুইট শেয়ার করে মমতা লিখেছেন, আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ মোদিজি। পশ্চিমবঙ্গের স্বার্থ মাথায় রেখে কেন্দ্র টেকসই সমর্থন দেবে এমন প্রত্যাশা করছি। আমি পুরো সহযোগিতা প্রসারিত করে আশা করছি আমরা একসাথে মহামারির বিরুদ্ধে লড়তে পারব এবং কেন্দ্র-রাজ্য সম্পর্কের নতুন উদাহরণ সৃষ্টি করব।
Thank you @narendramodi ji for your wishes.
— Mamata Banerjee (@MamataOfficial) May 5, 2021
I look forward to the Centre's sustained support keeping the best interest of WB in mind.
I extend my full cooperation & hope together we can fight this pandemic amid other challenges & set a new benchmark for Centre-State relations. https://t.co/DORcTPb2UG

রবিবারের টুইটে মোদি লিখেছিলেন, পশ্চিমবঙ্গে জয়ের জন্য মমতা দিদিকে অভিনন্দন। পশ্চিমবঙ্গের জনগণের আকাঙ্ক্ষা পূরণে এবং করোনা মহামারি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকার সম্ভাব্য সব সহযোগিতা করবে।
ইত্তেফাক/এসএ
