কোন লেখা ছোটদের
কোন লেখা বড়দের
কোন লেখা নির্মম
কোন লেখা দরদের
কোন লেখা মহিষীর
কোন লেখা বলদের
কোন লেখা নিরাপদ
কোন লেখা গলদের
কোন লেখা নিজে লেখা
কোন লেখা অন্যের
কোন লেখা মর্যাদা
পেয়ে গেছে পণ্যের
কোন লেখা তালগোল
পুরোহিত মাদানির
কোন লেখা শীর্ষের
কোনটা বা পাদানির
কোন লেখা আদেশের
কোন লেখা আপসের
কোন লেখা গাওয়া ঘি
কোন লেখা পাপোশের
কোন লেখা স্বকীয়া না
কোন লেখা প্রণয়ের
কোন লেখা জলবত্
কোন লেখা ঘন এর
নানা দিক দিয়ে পড়ি
বোঝা দেখি খুবই দায়
যারা দুই নৌকায়
বসে বসে মৌ খায়
তারা আছে সুবিধায়।
০
