মুহম্মদ আনিসুল হক
৬ মে ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২৩ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৩ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র। আপনার শুভ সংখ্যা: ৬। শুভ বার: শুক্র। শুভ রত্ন: হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ট্রেড ইউনিয়ন-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসম্পৃক্ততা বাড়তে পারে। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবন ও জগত্ সম্পর্কে নতুন ধারণা পেতে পারেন। গুরু সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। সামাজিক কোনো সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। কোনো বিশেষ বন্ধুর সহযোগিতা পাবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা যথাযথভাবে বলুন। সম্ভাব্যক্ষেত্রে দাম্পতিদের কারো সন্তান লাভ হতে পারে। সৃজনশীল কাজে সুফল পাবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বাড়িতে অতিথি আসতে পারে। অতিথিদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। মূল্যবোধ বজায় রাখুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন। ব্যয় কমানোর চেষ্টা করুন।
