বিনোদন রিপোর্ট
‘আমাদের দেশে আর এমন শিল্পী আমরা পাবো না। আমার জীবনে বন্ধু, বড় ভাই, আত্মার আত্মীয় ছিলেন সুবীর নন্দী।—কথাগুলো কণ্ঠশিল্পী তপন চৌধুরী বললেন সুবীর নন্দীর স্মরণে। তার স্মরণে আজ আরটিভিতে গাইবেন তপন চৌধুরী। সুবীর নন্দীকে স্মরণ করে তপন চৌধুরী আরো বলেন, ‘সুবীর দাকে একটা বিষয়ে সবচেয়ে মিস করি, তা হলো দাদার সঙ্গে গান নিয়ে খুব আলাপ হতো আমার। হয়তো কোনো গান তার পছন্দ হয়েছে, সেটা দেশি বা বিদেশি যে গানই হোক না কেন । সেটা কয়েক কপি করে তার প্রিয় মানুষকে পাঠাতেন তিনি। এতটা গানের প্রতি মনোনিবেশ এ দেশে আর কোনো শিল্পীর আমি দেখিনি।’
