এবার করোনার কবলে পড়লেন দীপিকা!

আপডেট : ০৫ মে ২০২১, ২১:১৮

 বিনোদন ডেস্ক

করোনায় কাবু পুরো ভারত। সেই প্রভাব বলিউডে বেশ আগেই থেকে পড়েছে। এর আগে অনেক তারকাই করোনায় আক্রান্ত হয়েছেন। এখনো প্রায় দিনই কোনো না কোনো তারকার করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন দীপিকা পাডুকোন। তবে দীপিকার আগেই কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন তার বাবা সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন, মা উজালা ও বোন আনিশা পাড়ুকোন। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন দীপিকার বাবা। তবে তার মা ও বোন বাড়িতেই চিকিত্সা নিচ্ছেন। তার পরিবারের সকলে আক্রান্ত হওয়ার পর দীপিকা করোনা টেস্ট করান। আর এতেই করোনা পজিটিভ আসে দীপিকার। জানা গেছে, বর্তমানে দীপিকাও বেঙ্গালুরুতে তার পরিবারের সঙ্গে আছেন।

উল্লেখ্য, করোনার কারণে একাধিক সিনেমার শুটিং বন্ধ হয়েছে দীপিকার। আর এই ফাঁকে গত মাসেই স্বামী রণবীরকে সঙ্গে নিয়ে মুম্বাই থেকে বেঙ্গালুরু যান দীপিকা। মহারাষ্ট্রে ১৫ দিনের লকডাউন ঘোষণা করার পরই তাদের দু’জনকে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। কয়েকদিনের জন্য পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন এই তারকা দম্পতি। কিন্তু সেখানে গিয়ে করোনার কবলে পড়ল দীপিকা।