প্রকৃতি সেজেছে লাল কৃষ্ণচূড়ায়

আপডেট : ০৫ মে ২০২১, ২১:৩৮

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে শহরের অলি-গলি থেকে শুরু করে গ্রামের প্রান্তর ও জনপথ সেজেছে কৃষ্ণচূড়ার লাল টকটক ফুলে। বুধবার মির্জাপুর পৌরসভার উপজেলা পরিষদ চত্বর, বংশাই নদীর ঘাট, কুমুদিনী কমপ্লেক্স, পাকুল্যা জমিদার বাড়িসহ বিভিন্ন জায়গায় এ চিত্র দেখা যায়। মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর জানান, কৃষ্ণচূড়া আফ্রিকার মাদাগাস্কার ফুলগাছ। ১৮২৪ সালের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় গাছটি বিস্তার লাভ করে। মির্জাপুর উপজেলার বাঁশতৈল রেঞ্জ অফিসের বিট কর্মকর্তা মো. জায়েদুর রহমান জাহিদ জানান, কৃষ্ণচূড়া গাছ মাটির ক্ষয়রোধ করে থাকে।