গফরগাঁওয়ে ছয় ফার্মেসিকে জরিমানা

আপডেট : ০৫ মে ২০২১, ২১:৩৯

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে বুধবার ছয়টি ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেয়াদ উত্তীর্ণ, অননুমোদিত এবং ফিজিয়ান্স ওষুধ রাখা ও বিক্রির দায়ে এ জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযানে মেয়াদ উত্তীর্ণ, অননুমোদিত এবং ফিজিয়ান্স ওষুধ রাখা ও বিক্রির দায়ে মেসার্স সামী মেডিক্যাল হল, মম মেডিক্যাল হল, নিরাপদ মেডিক্যাল হল, জসিম মেডিক্যাল হল, হাজী মেডিক্যাল হল এবং সুমন মেডিক্যাল হলকে ঐ জরিমানা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গফরগাঁও খানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।