নিষিদ্ধ পলিথিন মজুত রাখার দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৫ মে ২০২১, ২১:৩৯

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জ সদরের সুবিদখালী বন্দরে নিষিদ্ধ পলিথিন মজুত রেখে বিক্রির অভিযোগে বুধবার দুপুরে তিন ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৬০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং মীর্জাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুবিদখালী বন্দরের চুন্নু হার্ডওয়ার দোকানকে ৩০ হাজার, বাচ্চু হার্ডওয়ার দোকানকে ৫০ হাজার এবং মিতু স্টোরের মনিকা রানী দে-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. রাজিব ফারহান ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।