মহেশপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৫ মে ২০২১, ২১:৩৯

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে বুধবার সকালে এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুমন হোসেন (২২)। উপজেলার শাহাপুর গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুমন ঐ গ্রামের নজরুল ইসলামের ছেলে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সকালে সুমনকে ঘরের বাইরে থেকে ডাকাডাকি করেন তার মা। এ সময় ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে দেখেন ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলছে সুমন। ধারণা করা হচ্ছে সে রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছে। তবে সঠিক তথ্য এখনো জানা যায়নি।