করোনা রোগীদের সেবায় নোয়াখালী পৌরসভায় অক্সিজেন ব্যাংক উদ্বোধন

আপডেট : ০৫ মে ২০২১, ২১:৪০

নোয়াখালী প্রতিনিধি

করোনায় আক্রান্ত রোগীদের সেবায় নোয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ ‘পৌর মেয়রের অক্সিজেন ব্যাংক’ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌরসভা কার্যালয়ে অক্সিজেন ব্যাংক উদ্বোধন করেন মেয়র মো. সহিদ উল্যাহ খান সোহেল।

এ সময় মেয়র বলেন, করোনায় আক্রান্ত অনেকেই সময়মতো অক্সিজেন না পেয়ে গুরুতর অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। অক্সিজেনের অভাবে যাতে কোনো রোগীর মৃত্যু না হয় সেজন্যই এ উদ্যোগ। তিনি জানান, পৌরসভার অক্সিজেন ব্যাংক থেকে যে কোনো রোগী সেবা নিতে পারবেন। এই ব্যাংক থেকে ২৪ ঘণ্টা অক্সিজেন সেবা পাবেন পৌরসভার করোনা আক্রান্ত রোগীরা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, সচিব শ্যামল কান্তি, পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল প্রমুখ। একই সময় প্রধানমন্ত্রীর পাঠানো আর্থিকসহায়তা পৌর এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হয়।