ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে চিটাগং

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে চিটাগং ভাইকিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

১০ খেলায় ৬ জয় ও ৪ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে চিটাগং। ৯ খেলায় ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ঢাকা।

চিটাগং একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইয়াসির আলি, ক্যামেরন দেলপোর্ট, মোসাদ্দেক হোসেন, সিকান্দার রাজা, নাজমুল হোসেন মিলন, নাইম হাসান, দাসুন সানাকা, আবু জায়েদ ও খালেদ আহমেদ।

আরও পড়ুন: অ্যাক্রেডিটেশন সনদ পাচ্ছে ১৫ প্রতিষ্ঠান 

ঢাকা একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, এন্ড্রি বিরচ, সুনীল নারাইন, রনি তালুকদার, মাহমুদুল হাসান, মিজানুর রহমান, রুবেল হোসেন, কাইরন পোলার্ড, শুভাগত হোম ও আন্দ্রে রাসেল।

ইত্তেফাক/কেআই