ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ব্যাটিং অল-রাউন্ডার ড্যারিল মিচেল ও ফাস্ট বোলার ব্লেয়ার টিকনার। এর মধ্যে ব্লেয়ার তিন ম্যাচের জন্যই দলভূক্ত হলেও লোকি ফার্গুসনের জায়গা শেষ ম্যাচে দলে যোগ দেবেন টিকনার।
এদিকে অধিনায়কের দায়িত্বে ফিরেছেন কেন উইলিয়ামসন। শ্রীলঙ্কার বিপক্ষে স্ট্যান্ডবাই থাকা হেনরি নিকোলসের সাথে আরো বাদ পড়েছেন গ্লেন ফিলিপস ও শেঠ রেন্স। কাজের চাপ কমানোর তাগিদে আবারো বিশ্রাম দেয়া হয়েছে ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টকে।
নিউজিল্যান্ডের নির্বাচক গেভিন লারসেন বলেছেন, ‘ব্যাট হাতে ড্যারিল নিজেকে চিনিয়েছেন। এমনকি বল হাতেও দলের কঠিন সময়ে সহযোগিতা করার চেষ্টা করেছেন। অন্যদিকে সতীর্থ ও প্রতিপক্ষের কাছে বেশ সজ্জন হিসেবে পরিচিত ব্লেয়ারের বোলিংয়ে বেশ গতি আছে।’
আরও পড়ুন: সংসদ অধিবেশনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কাগেলিন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, মিচেল সাঁটনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর, ব্লেয়ার টিকনার।
ইত্তেফাক/কেআই
