ঢাকায় নিরাপদ পানির অনেক অভাব। ওয়াসার পানিতে যেমন দুর্গন্ধ তেমন ময়লা থাকে। ওয়াসার পানি ফোটালেও থাকে দুর্গন্ধ যা খাওয়ার উপযুক্ত নয়। এই সমস্যার কারণে শহরবাসীর ডায়রিয়া ও টাইফয়েডসহ পানিবাহিত বিভিন্ন রোগ হচ্ছে। নিরাপদ পানি আমাদের অধিকার। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে ঢাকা শহরে নিরাপদ ও বিশুদ্ধ পানি সুনিশ্চিত করতে জোরালো পদক্ষেপ নিন।
মো. ইসরাফিল আলম রাফিল
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
ঢাকা
