বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম মাহফুজুর রহমান (৬৬) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বুধবার চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি তিন স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফুসফুসে ক্যানসার, কিডনিজনিত রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভুঁইয়া হেমায়েত উদ্দিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
