ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইবিসিএমএল) ১১তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের পরিচালক ও আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামাল উদ্দিন।
সভায় ইসলামী ব্যাংক ও আইবিসিএমএলের পরিচালক মোঃ জয়নাল আবেদীন, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল মানেজিং ডাইরেক্টর ও আইবিসিএমএলের পরিচালক মোঃ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ইসলামী ব্যাংকের সিএফও ও আইবিসিএমএলের পরিচালক মোঃ আশরাফুল হক, এবং আইবিসিএমএলের শেয়ারহোল্ডারদের মধ্যে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন, আরডিএস ও ইউপিডিএস প্রজেক্ট ইনচার্জ মোঃ সালেহ ইকবাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আলতাফ হুসাইন, আইবিসিএমএলের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম, এফসিএ, কোম্পানি সচিব আবু সাঈদ মোঃ নাহিদ, এসিএসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুমোদিত হয়।
ইত্তেফাক/এসএইচ
