চট্টগ্রাম আবাহনীর আরেকটি জয়

আপডেট : ০৫ মে ২০২১, ২২:১১

  স্পোর্টস রিপোর্টার

রেলিগেশন লিগ থেকে বাঁচার লড়াইয়ে আরেকটু হলে দ্বিতীয় পয়েন্টের মুখ দেখতে যাচ্ছিল আরামবাগ। কিন্তু তাদের সেই আশা পূরণ হতে দেয়নি চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু স্টোডিয়ামে রাতে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ফিরতি লিগের মুখোমুখিতে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে আরামবাগকে। ম্যাচের ৭৯ মিনিটে গোল করেছেন অধিনায়ক আইভরিকোস্টের ফুটবলার চার্লস দিদিয়ের। চট্টগ্রাম আবাহনী ১৪ খেলায় ২২ পয়েন্ট নিয়ে সুবিধাজনক স্থান রয়েছে। দুশ্চিন্তায় রয়েছে আরামবাগ। ১৪ ম্যাচ খেলেও এখনো তারা জয়ের মুখ দেখেনি। পয়েন্ট মাত্র ১। আরামবাগের ফুটবল ইতিহাসে এমন ঘটনা আর আছে কি না, জানা গেল না। একসময়ের এই দলটি ঢাকার ফুটবলে মাঠে নেমে দাপট দেখাত। সেই দলটি এখন রেলিগেশন থেকে বাঁচার চেষ্টা করছে। এবার আরামবাগের খেলোয়াড়দের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল—ফিরতি পর্বে তাদের ছাড়াই দল গঠন করেছে ক্লাব। তার পরও রক্ষা হচ্ছে না।