স্বাধীনতার জন্য স্কটল্যান্ডের দ্বিতীয় গণভোটের সিদ্ধান্ত বেপরোয়া হবে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, বেশিরভাগ ব্রিটিশ মনে করেন, করোনা ভাইরাস মহামারি এই সময়ে এই ধরনের ভোট হওয়াটা ঠিক নয়। প্রধানমন্ত্রী বরিস বলেন, দ্বিতীয় গণভোট করতে হলে স্কটল্যান্ডকে অবশ্যই ডাউনিং স্ট্রিটের অনুমতি নিতে হবে। আর এতে যে তিনি সম্মতি দেবেন না তাও জানিয়েছেন। তার এই বক্তব্য স্বাধীনতাপন্থি স্কটিশ ন্যাশনাল পার্টিকে (এসএনপি) ক্ষুব্ধ করতে পারে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওনও গণভোট চাইছেন। তার দল ২০১৪ সালের মতো আরেকটি গণভোট চাইছে। -আলজাজিরা
