গাজীপুরে পথচারীদের মধ্যে মাক্স ও স্যানিটাইজার বিতরণ করলেন যুবলীগ নেতা

আপডেট : ০৬ মে ২০২১, ০১:০২

করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরে বিনা মূল্যে মাক্স ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে সাধারণ পথচারীদের মধ্যে এসব মাক্স ও স্যানিটাইজার বিতরণ করা হয়। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। তিনি জানান, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে সহস্রাধিক মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মহানগর যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির, মোবারক হোসেন, রাহাত খান, পাপেল সরকার, আব্দুস সামাদ ও রফিকুল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন।