বগুড়া-নাটোর মহাসড়কের দুইপাশে ১২ কি.মি. উচ্ছেদ করা হচ্ছে

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:২২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার স্থানীয় বাসস্ট্যাণ্ডের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর। মহাসড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান চলবে তিন দিন।

বুধবার সকালে সওজের উপ সচিব ও ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা মাহাবুব রহমান ফারুকী নেতৃত্বে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান।

সওজ কর্তৃপক্ষ জানান, ‘বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট থেকে রণবাঘা বাজার পর্যন্ত  দুইপাশে ১২ কিলোমিটার অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে তিন দিনব্যাপী এ উচ্ছেদ চলবে। এবার গুরুত্ব দেওয়া হচ্ছে টেকসই উচ্ছেদের।

আরো পড়ুন: উজানের রাবার ড্যামে ভাটির কৃষক সেচ সংকটে

উচ্ছেদে ক্ষতিগ্রস্তরা সময় না দেওয়ার অভিযোগ তুললে বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আশাফুজ্জামান জানান, ‘অবৈধভাবে গড়ে ওঠা ৬০০ স্থাপনার মালিকদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা এতে কর্ণপাত করেননি। এরপর গত সপ্তাহে গণ-বিজ্ঞপ্তি জারিসহ তাদের সতর্ক করতে আগে থেকে মাইকিং করা হয়েছে।’

ইত্তেফাক/অনি