করোনায় ইবি অধ্যাপকের মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২১, ২১:২৬

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল। বুধবার কুষ্টিয়া থেকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বলেন, গত ১ মে করোনায় আক্রান্ত হন ড. মুহাম্মদ আহসান উল্লাহ। এরপর তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। ডাক্তারের পরামর্শে উন্নত চিকিত্সার জন্য বুধবার রাতে ঢাকা নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন।