বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল কলাবাগান ক্রীড়া চক্র মাঠে রাজধানীর হতদরিদ্র অসহায় কর্মহীন ৫০০ পরিবারের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহারসামগ্রী বিতরণ করেন। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, কাজী শহিদুল্লাহ লিটন, মজিবুর রহমান স্বপন, শামীম শাহরিয়ার আবদুল আলিম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, এ কে এম আজিম, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, আরিফুর রহমান টিটু, মেহেদী হাসান মোল্লা, আবিদ আল হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজসহ কেন্দ্রীয় ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী।-প্রেস বিজ্ঞপ্তি
