বিনোদন ডেস্ক
ঈদ মানেই সিনেমা হলে নতুন সিনেমা মুক্তি। তবে গতবছর থেকে সেই ধারাবাহিকতায় অনেকটা ভাটা পড়েছে। করোনার কারণে বন্ধ রাখা হয়েছে সিনেমা হলগুলো। তবে সিনেমা হল বন্ধ থাকলেও দর্শক চাহিদার কথা মাথায় রেখে নতুন মাধ্যম ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে বিগ বাজেটের সিনেমাগুলো। তাই এবারের ঈদে হলে সিনেমা দেখার সুযোগ না মিললেও ওটিটিতে দেখা যাবে বেশ কয়েকটি নতুন বলিউড সিনেমা। এরমধ্যে রয়েছে বলিউড ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে:দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’। প্রভু দেবা পরিচালিত এই সিনেমাটি ঈদকে কেন্দ্র করে আগামী ১৩ মে ওটিটিতে মুক্তি দেওয়া হবে। সিনেমাটিতে সালমানের বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে। এরইমধ্যে সিনেমাটির ট্রেলার ও গান প্রশংসিত হওয়ার পাশাপাশি ভিউ ও লাইকে রেকর্ড গড়েছে। শুধু এই সিনেমাটি নয়, ঈদকে কেন্দ্র করে আরো বেশ কয়েকটি সিনেমা এই মাসেই মুক্তি পাচ্ছে। সেই তালিকায় রয়েছে ‘টাইম টু ড্যান্স’। আজ ওটিটিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এই সিনেমাটির মাধ্যমে ক্যাটরিনা কাইফের বোন ইসবেলা কাইফের বলিউড অভিষেক হতে যাচ্ছে। সিনেমাটিতে একজন মেয়ের ড্যান্স প্রতিযোগিতা জেতার স্বপ্নকে তুলে ধরা হয়েছে। ‘টাইম টু ড্যান্স’-এর সঙ্গে একই সময় মুক্তি পাচ্ছে এক ডাইভারের জীবনকে কেন্দ্র করে নির্মিত ‘মাইলস্টোন’ সিনেমাটি। এতে পাঞ্জাবি অভিনেতা সুভেন্দার ভিকিকে মূল ভূমিকায় দেখা যাবে। আগামী ৯ মে মুক্তি পাবে আয়ুষ্মান ঝা ও জেরিন খান অভিনীত ‘জুম ভি একেলে, তুম ভি একেলে’। লং জানিংকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি গতবছর মুক্তির কথা থাকলেও করোনার কারণে মুক্তি দেওয়া হয়নি। এছাড়া ১৮ মে একসঙ্গে দুটি নতুন সিনেমা দেখার সুযোগ পাচ্ছে বলিপ্রেমীরা। জন আব্রাহাম, অদিতি রাও, রাকুলপ্রীত সিং অভিনীত ‘সরদার কা গ্র্যান্ডসন’ ছবিটিতে দাদার স্বপ্ন পূরণে নাতির যেকোনো সমস্য মোকাবেলা করতে দেখা যাবে। পাশাপাশি ‘তুফান’ শিরোনামের সিনেমাটিতে ফারহান আক্তারকে মূল ভূমিকায় দেখতে পাবেন দর্শকরা। এই সিনেমাটি খেলাধুলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
২০১ ৩ সালের সুপারহিট ছবি ‘ভাগ মিলকা ভাগ’ সিনেমাটির সিক্যুয়েল এই সিনেমাটি।
